ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাঁচবিবিতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মষ্টমী

admin
আগস্ট ১৫, ২০১৭ ৮:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা আজ সোমবার বেলা ১০ টায় কেন্দ্রীয় বারোয়ারী মন্দির অঙ্গনে অনুষ্ঠিত হয়।
পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক সুনিল রায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরউদ্দিন আল ফারুক। বিশেষ অতিথি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাডঃ নিপেন্দ্রনাথ মন্ডল, থানা অফিসার্স ইনচার্জ (তদন্ত) কিরণ কুমার রায়, বালিঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুজ্জমান চৌধুরী বিপ্লব, আদিবাসী নেতা ডাঃ দিজেন্দ্রনাথ সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ নবদীপ কুন্ডু, জন্মষ্টমী উদ্যাপন কমিটির আহবায়ক বিপ্লব কুন্ডু, যুগ্ম সদস্য সচিব সুভাষ চন্দ্র দাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সম্পাদক বিপ্লব সরকার প্রমুখ।
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে ভক্তবৃন্দের মাঝে প্রশাদ বিতরণ করা হয়।

স/মা