মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলামের নের্তৃত্বে গতকাল বুধবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা, মাদক সেবী ও মারপিটের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা হলো মাদক ব্যবসায়ী পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের দুলাল মিয়া, পূর্ব রামচন্দ্রপুর গ্রামের রাশেদ মিয়া ও তার স্ত্রী সালমা বেগম। এছাড়া মাদক সেবনের দায়ে পূর্ব রামচন্দ্রপুর গ্রামের ফরিদ উদ্দিন, আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, দানেজপুর গ্রামের জহুরুল ইসলাম (কবির), নাকুড়গাছী গ্রামের জুয়েল রানা ও দোলা মিয়া এবং বিরামপুরের ধানগড়া গ্রামের রেজুয়ান। অপরদিকে মারপিটের ঘটনায় শ্রীমন্তপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে গোলাম হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতার কৃতদের আজ বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়।
স/বাবু

