ঢাকারবিবার , ২৭ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাঁচবিবিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

admin
আগস্ট ২৭, ২০১৭ ১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোরনা গ্রামে পুকুরের পানিতে ডুবে শাওন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত শিশু একই উপজেলার গোরনা গ্রামের আইনুল ইসলামের

ছেলে ।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে অন্য শিশুদের সাথে খেলার সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় শাওন। কিছুক্ষণ পর তার পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে, পরে তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কিরণ কুমার (ওসি তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/মা