ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাঁচবিবিতে পানিতে ডুবে এক শিশু কন্যার মৃত্যু

admin
আগস্ট ৩০, ২০১৭ ৭:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাকুল গ্রামে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার (৭) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু একই উপজেলার শালাকুল গ্রামের আবু হানিফের মেয়ে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বাড়ির পাশের পুকুরে অন্য শিশুদের সাথে খেলার সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় সুমাইয়া। কিছুক্ষণ পর তার পরিবার সুমাইয়াকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে, পরে তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার পরিদর্শক (ওসি, তদন্ত) কিরণ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/মা