পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক-মোটরসাইকেল মূখোমূখি সংঘর্ষে সোহেল(২২)নামে মোটরসাকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছেন।তবে এঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার শিমুলতলী বাজারে।এবিষয়ে স্থানীয়রা ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি)ফরিদ হোসেন জানান,নিহত সোহেল ও তার সঙ্গে থাকা দুই আত্নীয়কে নিয়ে মোটরসাইকেল যোগে বেলা ১২টার দিকে জয়পুরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল।পথমধ্যে শিমুলতলী নামক বাজারে অপর দিক থেকে ছেরে আসা একটি ট্রাক তাদের স্বজোরে ঢাক্কা দিলে সোহেল(২২)ঘটনাস্থলেই নিহত হন এবং সঙ্গে থাকা সোহেলের মামাত ভাই সালমান(২২)ও অপর একজন গুরত্বর আহত হন।এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতলে পাঠান।নিহত সোহেল(২২)পাঁচবিবি পৌর শহরের দমদমা এলাকার নুরুল ইসলামের ছেলে এবং আহত মামাত ভাই সালমান(২২)লক্ষীপুর জেলার সানাউল্লাহর ছেলে।
স/মা

