ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাঁচবিবিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

admin
আগস্ট ১৫, ২০১৭ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

আজ মঙ্গলবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নুর উদ্দিন আল ফারুক ও পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিরে নেতৃত্বে একটি বিশাল শোক র‌্যালী শহরের প্রধান প্রধান প্রদিক্ষণ করে।

র‌্যালীটিতে অংশ গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম হেদায়েতুল ইসলাম, প্যানেল মেয়র নুর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল, সহ-সভাপতি মীর রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর-এ সাফা, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিনসহ উপজেলার স্কুল কলেজের প্রধান গন। এছাড়াও উপজেলার প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় নিজ উদ্যেগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। পরে পাঁচবিবি পৌর পার্কে জাতীয় শোক দিবসের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

স/মা