ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাঁচবিবিতে গলায় দড়ি দিয়ে এক যুবকের আত্মহত্যা

admin
মে ১৮, ২০১৭ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে গলায় দড়ি দিয়ে সজিব (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার দোঘরা গ্রামের ফুলু মোল্লার ছেলে।
এলাকাবাসি জানায় সজিব দীর্ঘ দিন ধরে ঢাকায় গার্মেন্টসে চাকুরী করত। গতকাল বুধবার রাতে সবার অজান্তে ঢাকা থেকে নিজ এলাকায় ফিরে। সে বাড়িতে না গিয়ে বাড়ির পার্শ্বে জাম গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এ ব্যপারে ধরঞ্জী ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান,সম্ভবত ছেলেটি এনজিও ঋণের কারনেই আত্মহত্যা করেছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত ) কিরণ কুমার রায় জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স/এষ্