পাঁচবিবিতে এক কোটি টাকা ব্যায়ে
প্রাণী সম্পদ অধিদপ্তরের নব নির্মিত ভবন উদ্বোধন
মোঃ বাবুল হোসেন ,পাঁচবিবি (জয়পুরহাট)
প্রানীসম্পদ বিভাগের সেবাকে আরো গতিশীল ও সাধরন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জয়পুরহাটের পাঁচবিবিতে এক কোটি টাকা ব্যায়ে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরে নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এ ভবনের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু।
এ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন- জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম সোনার, উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম ও সহকারি কমিশান (ভুমি) একেএম হেদায়েতুল ইসলাম প্রমুখ
স/মা

