মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ঋণের দায়ে জর্জরিত হয়ে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে। নিহত আব্দুল হাই (৫০) কুসুম্বা ইউনিয়নের পূর্ব ফেচকা পাড়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল হাই বেশ কয়েকটা এনজিও দাঁদন ব্যবসায়ীর কাছে থেকে ঋণ নেয়।
ঋণের বোঝা শোধ করতে না পারায় গতকাল বুধবার বিকালে বিষপান করে। আব্দুল হাই কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স/মা

