মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ
আজ বুধবার সকালে জয়পুরহাটের পাঁচবিবিতে বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে কলেজের শিক্ষক কর্মচারি আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের সভাপতি ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরউদ্দিন আল ফারুকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজার রহমান,বিশিষ্ট ব্যাবসায়ী মনোরঞ্জ দাস রতন, এনজিও ফোরামের সম্পাদক শফিকুল আলম চৌধুরী বিপ্লব, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা চৌধুরী,প্রভাষক শাহিনূর রহমান, এ কে এম কাউছার রহমান,আরিফুল ইসলাম, শিক্ষক জাকির হোসেন প্রমুখ।
স/ এষ্

