ঢাকাশনিবার , ৮ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পহেলা বৈশাখ তথা শুভ নববর্ষ উপলক্ষে কিছু কথা …

admin
এপ্রিল ৮, ২০১৭ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

এ.কে. আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুরঃ
এসো হে বৈশাখ, এসো এসো… আজকের এই দিনে তোমারে খুব মনে পড়ে, আর তোমাকে স্মৃতিতে অম্লান করতেই প্রতিবৎসরের এই দিনে সারাদেশের মানুষ বিচলিত হয়ে উঠে। গর্জে উঠে সকাল বেলা পানি পান্তা আর ইলিশের আয়োজনে। বৈশাখী পোশাক গাঁয়ে জড়িয়ে ছোট, বড় বয়সী সকল শ্রেণী পেশার মানুষ উৎসব মুখর পরিবেশে আনন্দ উপভোগ করে। মাঠে ময়দানে শুধুই দেখা যায় বৈশাখী পোষাকের সমাহার। একদিকে যেমন বৈশাখী পোষাক গায়ে জড়ানোর তীব্র আকাঙ্খায় মেতে উঠে সবাই তেমনই এই দিনে ইলিশ-পান্তা খাওয়ার তীব্র আকাঙ্খা থাকে সকলের মনে। আর্থিক দৈন্যদশা থাকার পরও একশ্রেণীর মানুষ নিজেকে বৈশাখ উপভোগ করার প্রয়াসে নিমজ্জিত রাখেন। কোন কোন জায়গাতে বৈশাখ পালনকে কেন্দ্র করে অপ্রিতিকর ঘটনার পাশাপাশি বড় ধরনের দূর্ঘটনাও ঘটতে দেখা গেছে। স্বামীকে স্ত্রী, বাবাকে সন্তান, প্রেমিক কে প্রেমিকা, বোন ভাইকে, ভাই বোনকে বৈশাখ মাসের আল্টিমেটাম দিয়ে থাকে এই দিনটি আসার আগ থেকে। কোন কারণে চাহিদা পূরণে ব্যর্থ হলেই লেগে যায় হট্টগোল। কেমন যেন? বৈশাখ মাসে বৈশাখী পোষাক পড়তেই হবে, ইলিশ পান্তা খেতেই হবে, এটা অভ্যাসে পরিণত হয়েছে সকলের। আর এই অভ্যাসকে রোধ করতে এবং পুরাতন কুসংস্কার দুর করতে গত বৎসর এই দিনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পান্তা ইলিশ সম্পূর্ণ রূপে নিষেধ করেছেন। তিনি নিজেও খাননি দেশবাসীর প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে অনেকেই। তাছাড়া তিনি উপলব্ধি করেছেন, এই প্রথা চালু থাকলে নি¤œ আয়ের মানুষগুলো পান্তা ইলিশ খাওয়ার নেশায় ক্ষতিগ্রস্থ হবেন। বর্তমান মহাজোট সরকার ডিজিটাল্্াইজড বাংলাদেশ ও মধ্যম আয়ের দেশ উপহার দেওয়ার জন্য যে প্রক্রিয়া হাতে নিয়েছেন তাতে করে ১লা বৈশাখ তথা শুভ নববর্ষ বিশেষ একটি দিন হিসেবেই থাকবে। উৎসব মুখর পরিবেশেই পালিত হোক আমাদের শুভ এই নববর্ষ। শুধুমাত্র আবেগ প্রবন হয়ে বৈশাখের দিনে পান্তা ইলিশ খাওয়ার নেশায় নিজেরা ক্ষতিগ্রস্থ হলে চলবে না বলে মন্তব্য করেছেন অভিজ্ঞ মহল।

স/ এষ্