ঢাকারবিবার , ৯ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পল্লী বিদ্যুতের সংযোগ নিয়ে এক শ্রেনীর দালালরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

admin
জুলাই ৯, ২০১৭ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ প্রতিশ্রুতিকে পুজি করে নেতা নামধারী এক শ্রেনীর দালালরা সাধারন গ্রাহকদের সাথে প্রতারনা করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। ব্যাঘাত ঘটাচ্ছে সরকাররে প্রতিশ্রুতি আর নষ্ঠ করছে ভাব মূর্তি। এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিমান্তবর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের ভাল্লুকভের কৃষ্ণপুর গ্রামে। যা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংখ্যা দেখা দিয়েছে। সংশ্লীষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত ৭শ ৫০ টাকায় মিটার পর্যন্ত সংযোগ পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা। সে প্রতিশ্রুতিকে নেতা নামধারী এক শ্রেনীর দালালরা বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সাধারন গ্রাহকদের কাছ থেকে প্রতি মিটারে নিচ্ছে ১০ হাজার টাকার অধিক। সম্প্রতি উল্লেখিত গ্রামের গেলে ভূক্তভোগী মৃত আঃ জব্বারের ছেলে মোঃ শহিদুল্লাহ, মোঃ কলিম উদ্দিনের ছেলে আঃ সাত্তার, মোঃ ওসমান গনি, মোঃ আঃ গফুরের ছেলে মোঃ ফরিদ মিয়া, মোঃ সাধু মিয়ার ছেলে ওয়াদুদ মিয়া, মোঃ আবুল কালামের ছেলে মোঃ হেলিম, আবুল হাশিমের ছেলে মঞ্জুরুল হক, আঃ হেলিমের ছেলে ফারুকসহ আরো অনেকেই জানান, একই গ্রামের ওয়াহেদ আলীর ছেলে সোহাগী মাদ্রাসার শিক্ষক নুরুল আলম প্রধান মন্ত্রীর এ প্রতিশ্রুতিকে ভূয়া, লোক দেখানো ভোট নেয়ার জন্য মিথ্যাচারসহ বিভিন্ন কুটুক্তী করে সাধারন গ্রাহকদের কাছ থেকে ১০ হাজার টাকা আর সেচের জন্য ২৫ হাজার টাকায় সংযোগ দেয়ার কথা বলে নিয়েছে। উল্লেখিত গ্রামের মৃত মিয়া ধর আলীর ছেলে বাচ্চু মিয়া জানান, প্রায় ৩ বছর পূর্বে মিল চালানোর জন্য পল্লী বিদ্যুৎ থেকে ব্যক্তিগত ভাবে ৪ টি পিলারসহ সংযোগ ৪ লক্ষ টাকা দিয়ে কিনে আনি। পরে ওই গ্রামের ৮৫ টি পরিবারের মাঝে বিদ্যুৎ সর্বরাহের জন্য ২ কিঃ মিঃ বিদ্যুৎ সংযোগের জন্য টেন্ডার দেয়া হয়। দালাল নুরুল আমিন ১২৮ জনকে সংযোগ দিবে বলে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে আর সেচের জন্য বেশ কয়েকে জনের কাছ থেকে ২৫ হাজার টাকা করে প্রায় ১৬ লক্ষ টাকা হাতিয়ে নেয়। সঠিক সময়ে বিদ্যুৎ না পাওয়ায় আর অর্থ প্রদান কারীদের তালিকায় নাম না থাকায় ফুসে উঠে তারা। এবং দালাল নুরুল আমিনকে এলাকাতে না পেয়ে ভূক্তভোগীদের মাঝে আরো ক্ষোভের সৃষ্টি হয়। সম্প্রতি তাকে পেয়ে জিঞ্জাসাবাদ করলে সে অর্থ দাতাদের সাথে খারাপ আচরন করলে তারা দালালকে গনধূলাই দেয় পরে সে পালিয়ে যায়। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে কথা বললে তিনি বলেন আমি টেন্ডারের মাধ্যমে কাজ পেয়েছে আমি সংযোগ দেয়ার কে আর এটা আমার কোন বিষয় না। দালাল নুরুল আমিনের সাথে কথা বললে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করে এড়িয়ে যান। পরে তার বন্ধকী সম্পত্তি ছাড়ানোর কথা বললে তিনি মোটা অংকের অর্থের কথা স্বীকার করে পুনঃরায় অস্বীকার করে। ঈশ্বরগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুতের পরিচালক আঃ ওয়াদুুদ খান মাসুদের সাথে কথা বললে তিনি নিজেকে সংবাদিক পরিচয় দিয়ে বলেন এ বিষয়টি তার জানা নেই। তিনি এলাকাতে যাবে এবং বিষয়টি কঠিন ভাবে দেখবেন।

স/এষ্