পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের উপহার সামগ্রী বিতরন
মো: এনামুল হক, পর্তুগাল, লিসবন : পর্তুগালের লিসবনে বাংলাদেশী কমিউনিটির সবচেয়ে বড় সামাজকি সংগঠন, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরন করা হয়। গত শুক্রবার ঈদের পরদিন লিসবনের বায়তুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গনে পবিত্র জুমার নামাজ আদায়রত মুসল্লিদের মাঝে পাঁচ শতাধিক প্যাকেট দেওয়া হয়। এই প্যাকেটে ছিল প্যারাসিটামল, মাস্ক ও স্যানিটাইজার।
পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশন প্রতিষ্ঠাকালীন সময় হতে স্থানীয় বাংলাদেশী সহ সর্ব স্তরের কমিউনিটি মানুষদের সাথে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। বিগত সময়ে শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিক ও জাতীয় দিবস সমূহে সভা ও সেমিনারের আয়োজন করেন।
২০১৮ সালে মারতিম মনিজ হেলথ সেন্টারের সাথে সমন্বয় করে বিপুল সংখ্যক ডাক্তার, নার্স ও পর্তুগীজ স্থানীয় প্রশাসনিক মানুষদের নিয়ে সেমিনারের আয়োজন করে। এই অনুষ্ঠানে লিসবনস্থ বাংলাদেশ দুতাবাসের মান্যবর রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সাথে পর্তুগালের একটি সেতুবন্ধনের দৃঢ় সংকল্প নিয়ে Portugal Bangladesh Friendship Association – PBFA এগিয়ে যাচ্ছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রেসিডেন্ট জনাব রানা তাসলিম উদ্দিন বলেন,কমিউনিটির মানুষদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সেবা দান ও সেবা গ্রহন করা উচিত।
তবেই আমরা পর্তুগিজ মূলধারার সাথে একটি সুন্দর সুশৃঙ্খল সেতুবন্ধন তৈরি করে বাংলাদেশকে পর্তুগালে সুপরিচিত করে তুলতে পারবো। আর এর মাধমে আমাদের অধিকারগুলো বাস্তবায়ন করার সুযোগ পাবো।
স/এষ্

