ঢাকাশনিবার , ১৮ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পর্তুগাল পর্তু বিএনপির ইফতার মাহফিল

admin
মে ১৮, ২০১৯ ৪:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

পর্তুগাল থেকে মো: এনামুল হক : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিশ্বব্যাপী মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তি ও সুস্থতার জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়।গত ১৬ মে পর্তুগালের বানিজ্যেক রাজধানী পর্তুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,পর্তু পর্তুগাল শাখার উদ্যোগে মাহফিলটি করা হয়।সম্প্রতি হওয়া এ ইফতার মাহফিলে দলমত নির্বিশেষে বহু সংখ্যক প্রবাসী বাংলাদেশি যোগ দেন।

ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য পর্তুগাল পর্তু শাখার সভাপতি কাজল আহমেদ বলেন  অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখার জন্য বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আহবান জানান এবং সকল মুসলমানকে মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে সকল ধরণের অন্যায়, জুলুম, অবিচার, লোভ-লালসাসহ সকল পাপকাজ থেকে বিরত থাকার আহবান করেন।

বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক তাজুল ইসলাম তিনি বলেন নিজেদের পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং উপস্থিত হয়ে ইফতার মাহফিলকে সফল করার জন্য সকল নেতা কর্মীকে ধন্যবাদ জানান।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল হাসান। আরও  উপস্থিত ছিলেন উপদেষ্টা মামুন হাজারী, ইদ্রিস মাতবর, দিদার হোসেন সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আব্দুর রাজ্জাক, রফিক মোল্লা, লিটন কাইয়ুম, মোহাম্মদ সুজন, হাবিবুর রহমান, শামীম খানসহ অসংখ্য নেতাকর্মী।

স/এষ্