স্বপন দাস, আগৈলঝাড়া
বরিশালের আগৈলঝাড়ায় এসিড মেরে ঝলসে দেয়ার ভয় দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্ণগ্রাফি আইনে মামলার প্রধান আসামী ধর্ষক অপূর্ব হালদারকে রবিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের উত্তর বাহাদুরপুর গ্রামের অজিত হালদারের ছেলে ও বরিশাল বিএম কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র অপূর্ব হালদার (২০) পার্শ্ববর্তী গ্রামের প্রথম বর্ষের কলেজ পড়–য়া ছাত্রীকে চলতি বছরের ৫ই মে ধর্ষণ করে ওই ধর্ষণের ভিডিও চিত্র তার মোবাইল ফোনে ধারন করেন।
এর পর থেকে ওই ছাত্রীকে অপূর্ব হালদার ব্লাক মেইল করতে চাওয়ায় ধর্ষিতা তার পরিবারের কাছে ঘটনা জানালে পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। কারো কাছে মুখ না খুলতে হুমকী ধামকী দিয়ে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষিতা ও তার পরিবারকে হুমকি-ধামকি দেয় অপূর্ব ও তার লোকজন। পরে ধর্ষিতার ছাত্রীর পিতা স্বপন বৈদ্য বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্ণগ্রাফি আইনে দুই জনকে আসামী করে মামলা দায়ের করেন, যার নং-৮ (২০-৭-২০১৭)। ওই মামলার প্রধান আসামী ধর্ষক অপূর্ব হালদারকে রবিবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী বাটরা এলাকা থেকে গ্রেফতার করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান। গতকাল সোমবার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
স/মা

