স্পোর্টস ডেস্ক: কোন পরিবর্তন ছাড়াই অজিদের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড।
লর্ডস টেস্টে ব্যাটিং-বোলিংয়ে খুব একটা খারাপ করেনি ইংলিশরা। জয়ের আশা জাগালেো শেষ পর্যন্ত ড্র তেই নিষ্পত্তি হয়েছে ম্যাচের। অভিষিক্ত আর্চার দেখিয়েছেন নিজের সামর্থ্য। সে কারনে দলে কোন পরিবর্তন না আনার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশরা।সিরিজের তৃতীয় টেস্টে হেডিংলিতে আগামী ২২ আগস্ট মুখোমুখি হবে দু’দল।
ইংল্যান্ড দল:
জো রুট (অধিনায়ক), জফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার (উইকেটরক্ষক), স্যাম কারেন, জো ডেনলি, জ্যাক লিচ, বেন স্টোকস জেসন রয়, ও ক্রিস ওকস।
স/এন
…

