পরিচ্ছন্ন পরিবেশে ফিরেছে রামেক হাসপাতাল বেড়েছে চিকিৎসা সেবা
মঈন উদ্দীন: পরিচ্ছন্ন পরিবেশ ও রোগীদের হয়রানি দূর করা, দ্রুত সেবাদান, তাদের সম্মান দেওয়া ও সেবার মান উন্নয়ন করার শপথ নিয়ে দেশের মধ্যে ‘ওয়ান অব দ্যা বেস্ট’ মেডিকেল কলেজ হাসপাতালে পরিণত করার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন রামেক হাসপাতালের পরিচালনক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী ২০২০ সালের ৮ নভেম্বর রামেকের দায়িত্বভার গ্রহণ করার পর প্রথমেই নজর দেন নোংরা পরিবেশ দূর করার দিকে। তিনি বলেন, এসেই দেখি রামেকের বিভিন্ন জায়গায় অনেক নোংরা ও দুর্গন্ধ। যেটা আমরা অল্প চেষ্টা করলেই তা দূর করতে পারি। ড্রেনগুলো খারাপ ছিল, মানপাওয়ারও ছিল কম।
প্রথমদিকে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলাম। তারপর পারসোনালি এখানকার ইমপ্লোয়ারদের মটিভেট করে চ্যালেঞ্জ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে নিয়ে আসি। আগামীতে পরিবেশ আরও সুন্দর পরিচ্ছন্ন করার জন্য ডাস্টবিনসহ বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, এখানে কোন বাগান বা মালির কোন খাত নেই। তারপরও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তার ইন-এক্সিট, যানজট ও সিন্ডিকেট দূরীকরণসহ ডানে-বামে ম্যানেজ করে বাগান করেছি। যাতেমানুষ রামেকে ঢুকতেই যেনো তার মনটা পরিবর্তন হয়ে য়ায়। গেটের ভেতরে বাইরে সেবা ও সচেতনতার জন্য সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে। রোগীর তুলনায় জনবল কম। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় ও ডিজি হেলথের মাধ্যমে ১০৬ জন লোক আইটসোর্সিং এর মাধ্যমে নেওয়ার আহব্বান করছি।
আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে শয্যা সমস্যা। হাসপাতালে ১০ তলার ফাউন্ডেশন হলেও ৪ তলা পর্যন্ত হয়েছে। সেক্ষেত্রে যদি রোগীর শয্যা বাড়ানো যেতো তবে রোগীর সেবার মান আরও বাড়ানো সম্ভব ছিল। কারণ সবাই ফোন করে একটা বেড চাই।
চিকিৎসা সেবার বিষয়ে তিনি বলেন, এখানে আগে ৫ শতাংশ টেস্টও হতো না। সেখানে আমরা প্যাথলজি ও ইনডোর প্যাথলজি করেছি। এখন ৮০ শতাংশ টেস্ট রামেক হাসপাতালেই হচ্ছে। আশা করছি একমাসের মধ্যেই এখানে শতভাগ প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল টেস্ট সম্পন্ন হবে।
এক্ষেত্রে পরে থাকা রামেকের সমস্ত যত্রাংশ ঠিকঠাক ও মেরামত করা হয়েছে। যেমন আমি এসেই আরটিপিসিআর ল্যাব মেশিন চালু করিয়েছি। আবার গ্যারেজে পড়ে থাকা উন্নতমানের কোটি টাকার কার্ডিয়াক এ্যাম্বুলেন্সও চালু করেছি। এটি সাধারণ এ্যাম্বুলেন্সের মতোই ভাড়া ধরে সিরিয়াস অবস্থায় এ্যাম্বুলেন্সটি নিয়ে যেতে পারেন। আবার আগে যেখানে ঔষধ পাওয়া যেতো না, সেখানে আমরা অনেক ভালোমানের ঔষধ সরবরাহ দিচ্ছি।
খাবার মানের বিষয়ে পরিচালক ইয়াজদানী বলেন, আসলে মনিটরিং টা হলো সবচেয়ে বড় বিষয়। আগে ঠিকভাবে খাবার মনিটরিং হতো না। কিন্তু বর্তমানে আমি এটি কড়া মনিটরিং করছি। এজন্য একটি কমিটি করে দিয়েছি তারা ভালো খাবার বুঝে নিবে। পাশাপাশি রোগীরা নিচে লাইন ধরে খাবার নেন। এসমস্যা দূর করার জন্য উন্নত ট্রলির ব্যবস্থার চেষ্টা করছি। যাতে প্রতিটি ওয়ার্ডে খাবার ট্রলিতে করে পৌছে দেওয়া যায়।
করোনা ইউনিটের বিষয়ে তিনি চমক নিউজকে বলেন, করোনার দ্বিতীয় ঢেউ কোন রকম সামাল দিতে পেরেছি। কিন্তু তৃতীয় ঢেউ সামাল দেওয়ার জন্য বেশ প্রস্তুতি রয়েছে। আমাদের সেন্ট্রাল অক্সিজেন প্রসেসিং সিস্টেমের আওতায় অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও পর্যাপ্ত সিলিন্ডারে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে যাতে অক্সিজেনের অভাবে রোগী যেনো না মারা যায়।
সবমিলিয়ে রামেক পরিচালক শামীম ইয়াজদানীর আশা, রোগীদের হয়রানি দূর করা, দ্রুত সেবাদান। তাদের সম্মান দেওয়া ও সেবার মান উন্নয়ন করা। বর্তমানে চিকিৎসকেরাও অনেকটায় উদ্যোমী হয়েছেন, সেবা অনেক ভালো দিচ্ছেন।
কিন্তু করোনার কারণে অনেকটায় আমাদের উদ্যোগে ভাটা পড়ছে। মানুষ যখন রাজশাহী মেডিকেল হাসপাতালের নাম শুনবে তখন যেনো সম্মানের সাথে নাম টা উচ্চারণ করে। আমরা চাই যে, আমরা ‘ওয়ান অব দ্যা বেস্ট’ মেডিকেল কলেজ হাসপাতাল হবো বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ।
স/এষ্

