ঢাকারবিবার , ৩১ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পরকীয়া করতে গিয়ে আ.লীগ নেতা ধরা। আহত অবস্থায় হাসপাতালে

admin
মে ৩১, ২০২০ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: কাঠালিয়া উপজেলায় গভীর রাতে এক নারীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে মারধরে শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী-যুবলীগের সাবেক সভাপতি জাকির হোসেন মহসিন (৪৪) গুরুত্বর আহত হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের মধ্যে কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত মহাসিনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলকাবাসী সূত্রে জানাযায়, জাকির হোসেন মহাসীন শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানী গ্রামের আ: কাদের হাওলাদারের ছেলে। তার সংসারে স্ত্রী,দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মহাসিন দির্ঘদিন যাবৎ মধ্যে কৈখালী গ্রামের ইউনুচ আলীর মেয়ে মুক্তা (২৮) এর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

গতকাল গভীর রাতে ওই মেয়ের বাড়িতে যান। এসময় টের পেয়ে ওই মেয়ের পরিবারের লোকজন মহাসিনকে আটক করে মারধর করে। গুরুতর আহত অবস্থায় মহাসিনকে তার স্বজনরা উদ্ধার করে প্রথমে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ায় শনিবার (৩০মে) সকালে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়াও অভিযোগ রয়েছে সাবেক যুবলীগনেতা জাকির হোসেন মহাসিন এলাকায় ক্ষমতাসীন আওয়ামীলীগ দলের নাম ভাঙ্গিয়ে দির্ঘদীন যাবত নানান অনিয়ম করে আসছে। তার বিরুদ্ধে এলাকায় চুরি-ডাকাতি মাদক ব্যবসায় মদদ ও মাদক সেবনের অভিযোগ রয়েছে।

জানাযায়, কয়েক বছর আগে মহাসিন তার চাচাতো চাচা রব হাওলাদারের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেলে তার চাচার দেওয়া মামলায় তাকে গ্রেফতার করে কাঠালিয়া থানার পুলিশ। পরে কিছুদিন জেলহাজতে থাকার পর প্রভাবশালী একটি মহলের সহযোগীতায় জামিনে মুক্তি পান তিনি।

এরপর থেকে সে আবারও সাঙ্গপাঙ্গ নিয়ে মারমুখী হয়ে উঠে। তার এসব কুকর্মের বিরুদ্ধে ভয়ে মুখ খুলছেন না কেউ। মহাসিন ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে স্থানীয় একাধিক আওয়ামীলীগ নেতারা ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক আওয়ামীলীগের নেতাকর্মীরা বলেন, মহাসীন ইউনিয়নের যুবলীগের সভাপতি থাকা কালিন সময়ে দলীয় কোনো কর্মকান্ডে তাকে খুঁজে পাওয়া যায় না। দলের নাম ভাঙিয়ে সবসময় শালিস বৈঠকের নামে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে ব্যস্ত থাকে তিনি।

স/এষ্