ঢাকারবিবার , ৭ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পরকীয়ার কারণে নির্মম ভাবে হত্যা করা হলো মাইশাকে

admin
নভেম্বর ৭, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

পরকীয়ার কারণে নির্মম ভাবে হত্যা করা হলো মাইশাকে

সাঈদ ইবনে হানিফ : লেখা পড়া করে একটি মহিলা মাদ্রাসার মেশকাত জামাতে। জানা যায়, মেয়ে টি খুবই বিচক্ষণ। বলছিলাম কিশোরগঞ্জ  জেলার, করিমগঞ্জ থানার, দেহুন্দা গ্রামে মাইশার কথা। গত বৃহস্পতিবারে পরকীয়ার কারণে নিজ মেয়ের উপর ঘটে যাওয়া নির্মম ঘটনার। মাইশার আম্মা স্বপ্না বেগম। পিতা মো:আব্দুল্লাহ মিয়া।

ইদানিং মাইশার কাছে তার মায়ের আচরন অনেকটা ভিন্ন লাগছে। কেননা মাইশাদের বাড়িতে মাইশার মায়ের ফুফাতো ভাইয়ের ইদানিং খুব আসা যাওয়া চলছে । মাইশা বিষয়টি অন্য ভাবে আচ করে একটু তদন্তে নামে । অবশেষে মাইশা বুঝতে পারে মাইশার মায়ের অবৈধ পরকীয়ার সম্পর্ক রয়েছে ঐ লোকের সাথে।

মাইশা মাদ্রাসারশিক্ষার্থী হওয়ায় স্বাভাবিক ভাবে সে একটু ধার্মিক। তাই সে চিন্তা করলো বাবাকে বিষয়টি না জানিয়ে – মা, কে ধর্মীয় ভাবে বুঝাতে হবে। এজন্য মাইশা তার মা কে আল্লাহর ভয় দেখায় এবং পরকীয়ার কুফল বর্ননা করে। কিন্তু মাইশার ঐ কথাগুলি তার মায়ের কাছে অগ্নি ফুলঙ্গের মত লাগে । মাইশা মাদ্রাসায় চলে যাওয়ার পর তার মা স্বপ্না বেগম, পরকীয়া প্রেমিকের সাথে বিষয়টি আলোচনা করে। এক পর্যায়ে তারা মাইশাকে হত্যার সিদ্ধান্ত নেয়।

সেদিন বিকেল ৩ টা। একটু পরে আসরের আজান হবে। এমন সময় মাইশা মাদ্রাসা থেকে ফিরে আসে বাড়িতে। মাইশার বাবা আব্দুল্লাহ মিয়া চাকরীর সুবাদে বাড়ির বাহিরে থাকার কারনে বাড়িটি একদমই ফাঁকা থাকে। মাইশা যেই মাত্র বাড়িতে আসলো। পিছন থেকে বাড়ির দরজার( গেইট) বন্ধ করে দেয়া হলো।

এবং হায়েনার মত নিস্পাপ অসহায় মাইশার উপর ঝাপিয়ে পড়ে মাইশার মায়ের সেই পরকীয়া প্রেমিক। ওই নরপশু টেনে হেচড়ে গায়ের বোরকা খুলে মায়ের সামনেই ধর্ষণ করলো মাইশাকে। ধর্ষণ করার পর মাইশার দু পায়ে চেপে ধরলো পরকীয়াধারী সেই নরপশু। আর মাইশার গলা টিপে শ্বাসরুদ্ধ করে মাইশাকে হত্যা করলো মাইশাকে জন্ম দেওয়া আপন মা।

এমনই বর্ণনা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক মাইশার মা নিজেই।

স/এষ্