ঢাকাশুক্রবার , ১২ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪৩ শতাংশ মুন্সীগঞ্জে : ওবায়দুল কাদের

admin
মে ১২, ২০১৭ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতু কোন দলীয় সেতু নয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কষ্টের সোনার ফসল । ইতিমধ্যে পদ্মা বহুমূখী সেতু প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৪৩ শতাংশ । মন্ত্রী শুক্রবার বেলা ১২ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছির পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১ এর সভাকক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, শিডিউল অনুযায়ী পদ্মাসেতুর নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মূল অবকাঠামো নির্মাণে এখন আর কোন প্রতিবন্ধকতা নেই। আর অল্প কিছুদিনের মধ্যেই সেতুর পিলারের উপর স্প্যান বসানোর কাজ শুরু হবে। সুপার স্ট্রাকচারের কাজ শুরু হলেই দৃশ্যমান হবে পদ্মা সেতুর মূল অবকাঠামো। এ সময় তিনি আরো বলেন, পদ্মাসেতু প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম সাহসিকতার ফল । নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ উদ্যোগ গ্রহন করে বিশ্ববাসীর কাছে তিনি বাঙ্গালি জাতিকে সম্মানিত করেছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন যথা সময়ে পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পদ্মা সেতু প্রকল্পের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

স/এষ্