ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

‘পদ্মা সেতুর সুফল পাবে সারা দেশ’

admin
এপ্রিল ১৫, ২০১৭ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

সেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট কাউসার আহমেদ খোকন বলেছেন, পদ্মা সেতুর সুফল ভোগ করবে বাগেরহাট-খুলনাবাসী। আর এ উন্নয়নের সুফল পাবে সারা দেশের মানুষ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির অডিটোরিমামে তিনি একথা বলেন।

নববর্ষ উদযাপন উপলক্ষে ‘বাগেরহাটের চৈঝাঁল মেজবান’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বাগেরহাট ডেভেলপমেন্ট সোসাইটি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যেকোনো উন্নয়নের পূর্বশর্ত যোগাযোগ কাঠামোর উন্নয়ন। পদ্মা সেতু হলে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য বদলে যাবে। আর এ উন্নয়নের সুফল পাবে সারা দেশের মানুষ। দেশ হবে সত্যিকারের সোনার বাংলা। আর এ সেতুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও লেখা হয়ে থাকবে স্বর্ণাক্ষরে।

অ্যাডভোকেট ড. মোজাহেদুল ইসলাম মুজাহিদের সঞ্চালনায় এবং বাগেরহাট ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সুপ্রীমকোর্ট বার সভাপতি জয়নাল আবেদীন, অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান, ড. শেখ ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট নজিবুর রহমান প্রমুখ।

স/ এষ্