ঢাকাশনিবার , ১১ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে নগরকান্দায় আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

abu naser
জুন ১১, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে নগরকান্দায় আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

 

আবু নাসের, ফরিদপুর।।
আসছে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৫ জুন পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ শনিবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুলের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নগরকান্দা-সালথা ও কৃষ্ণ পুরের উন্নয়নের রূপকার, জাতীয় সংসদের মাননীয় উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী ।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ শফিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া সহ নগরকান্দা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, পদ্মা সেতু সরকারের নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর বিকল্প কেউ বাংলাদেশে নেই। ২৫ তারিখে পদ্মা সেতু শুভ উদ্বোধনের পর দক্ষিনবঙ্গ অনেক এগিয়ে যাবে। এসব এলাকায় ব্যাপক উন্নয়ন হবে।