এম.এম.রহমান,মুন্সীগঞ্জ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নাম করণ করা হবে শেখ হাসিনা পদ্মা সেতু। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতু প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি আরো বলেন, পদ্মা সেতু প্রকল্পের ৫৯ভাগ এবং মূল সেতুর ৭০ভাগ কাজ সর্ম্পূণ হয়েছে, আগামী ১৩ই অক্টোবর ৬০ভাগ কাজের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নির্বাহি প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের, শ্রীনগর সার্কেল এসপি কাজী লিমা প্রমুখ।
স/রহ

