ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা বন্ধ

admin
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

মা ইলিশ সংরক্ষণে আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

মৎস্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশে ইলিশসহ অন্যান্য মা মাছ রক্ষায় নিষেধাজ্ঞার এ প্রজ্ঞাপন জারি করা হয়। মা ইলিশসহ জাটকা রক্ষায় প্রতিবছরের মতো এ বছরও দুই মাস (মার্চ-এপ্রিল) ৫টি অভয়াশ্রমে সব ধরনের মাছ আহরণ, মজুদ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

স/শা