পদ্মায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার
আবু নাসের হুসাইন, সালথা: ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণে ফরিদপুরে পদ্মা নদীতে অভিযান পরিচালিত হয়েছে।
গতকাল বুধবার বিকালে ফরিদপুর সদর উপজেলা, চরভদ্রাসন উপজেলার অন্তর্গত পদ্মা নদীতে জেলা প্রশাসকের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। বাস্তবায়নে ছিলো জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মৎস্য অধিদপ্তর।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম-সেবা), জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মোঃ আবদুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকারসহ জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

