ঢাকাসোমবার , ২৪ সেপ্টেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পদ্মায় নাব্যতা সংকটে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ


সেপ্টেম্বর ২৪, ২০১৮ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

এম.এম.রহমান,মুন্সীগঞ্জ: পদ্মায় নাব্যতা সংকটের কারনে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটে সব ধরনের ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এরুটে চলাচলরত যাত্রীরা। নদীতে পানি কম থাকায় দূর্ঘটনা এড়াতে সোমবার বিকাল ৫ টা থেকে বন্ধ করে দেয়া হয়েছে ছোট বড় সকল ধরনের ফেরি সার্ভিস । এতে ঘাটের দু”পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট বড় প্রায় ৯ শতাধিক যানবাহন।
বিআইডাব্লিটিসি সহকারী ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন জানান,নাব্যতা সংকটের কারনে দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল আপাদত বন্ধ রাখা হয়েছে। । ড্রেজিংয়ের মাধ্যমে চ্যানেলগুলো খনন করে নাব্যতা সংকট কেটে গেলে বা নদীতে পানি বৃদ্ধি পেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
স/রর