ঢাকাসোমবার , ১৩ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পথ হারানো প্রতিবন্ধী শাহাজালাল বাড়ি যেতে চায়


মার্চ ১৩, ২০১৭ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আজম খাঁন,বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি : পথ হারানো প্রতিবন্ধী শাহাজালাল দীর্ঘদিন পড়ে আছে বাঘারপাড়ার যশোর-নড়াইল সড়কের ধলগা রাস্তার মোড়ে।সে বাড়ি যেতে চায়।ঠিকানা বলতে না পারায় স্থানীয় উদ্দ্যোগে তাকে বাড়ি পাঠানো সম্ভব হচ্ছে না।বর্তমানে সে ধলগা রাস্তার ট্রাক শ্রমিক ইউনিয়নের তত্বাবধানে আছে। বাড়ির কথা জিজ্ঞাসা করলে শুধুমাত্র ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের কথা বলে।তার ভাইয়ের নাম বলে শরিফ।এছাড়া অন্য কিছু বলতে পারে না।ধলগা রাস্তার ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম প্রতিবন্ধী শাহাজালালের ব্যাপারে তার আত্মীয়-সজনদেরকে ০১৭১২৫৭৪৫০৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।উল্লেখ্য শাহাজালাল কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী।আমাদের প্রতিনিধি তার ছবি তুলতে গেলে সে বাড়ি যাওয়ার জন্য হাউমাউ করে কাঁদতে থাকে এবং বার বার তার শরিফ ভাইয়ের নিকট পাঠায় দেওয়ার জন্য অনুরোধ জানায়।

স/ জ