ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় বাঘারপাড়া ঘুষ-দুর্নিিতর তদন্ত শুরূ

admin
সেপ্টেম্বর ২৬, ২০১৭ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি 

বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও হিসাব রক্ষকের বিরুদ্ধে সীমাহীন দূর্নীতি, অফিস ফাঁকি, নিজ অফিসের সহকর্মীকে মারপিটসহ বিভিন্ন অনিয়মের সংবাদ পত্রিকায় প্রকাশের পর ২৫ সেপ্টেম্বর সোমবার বিভাগীয় তদন্ত হয়েছে। শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এ তদন্ত করেন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহম্মদ তেজারত ও হিসাব রক্ষক তপন কুমার মন্ডলের বিভিন্ন অনিয়মের সংবাদ সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এ সব সংবাদ প্রকাশের পর যশোর জেলা শিক্ষা অফিসার ও খুলনা আঞ্চলিক অফিসের কর্তারা নড়েচড়ে বসেন। বিভিন্ন ভাবে তদন্তের পর গতকাল সহকারি পরিচালক সিরাজুল ইসলাম মাঠ পর্যায়ের তদন্তে আসেন। যে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে নুর মোহম্মদ তেজারত ও তপন কুমার মন্ডল ঘুষ নিয়েছেন, সে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও হয়রানির শিকার হওয়া শিক্ষকদের আলাদা আলাদাভাবে সাক্ষাতকার ও লিখিত মতামত নেন। সাক্ষাতকারে আসা ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, বাঘারপাড়া মাধমিক শিক্ষা অফিসে আসার মত আর কোন পরিবেশ নেই। উর্ধতন কর্তৃপক্ষের উচিত কমপক্ষে চারজন ব্যক্তিকে বদলি করা।

বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমরান হোসেন বলেন, আমাকে হয়রানি করাসহ আমার কাছ থেকে যে টাকা নিয়েছিল আমি তদন্ত কর্মকর্তাকে সে বিষয়টি জানিয়েছি।
সংবাদ প্রকাশের পর দূর্নীতিবাজ কর্মকর্তা নুর মোহাম্মদ তেজারত ও তপন কুমার মন্ডল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে যেয়ে শিক্ষদের ম্যানেজ করার চেষ্টা করেন। অবস্থা বেগতিক দেখে কয়েকজনকে এক রাজনৈতিক নেতাকে দিয়ে কথা বলান, তারা যেন বিপক্ষে কোন বক্তব্য না দেন। এতে কয়েকজন ম্যানেজ হলেও অধিকাংশরা সত্যটি তুলে ধরেন তদন্ত কর্মকর্তার সামনে। তদন্তে শেষ রক্ষা হবেনা ভেবে তারা শিক্ষক নেতাদের বিভিন্ন ভাবে ম্যানেজ করার চেষ্টা করছেন।

উল্লেখ্য শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ তেজারত দীর্ঘ দিন ধরে হিসাব রক্ষক তপন কুমার মন্ডলের সহযোগীতায় দূনীতি করে আসছেন। অভিযোগ রয়েছে, এ দুই ব্যক্তি অফিসের কোন স্টাফদের সাথে ভাল আচরন করেন না। গত ৭ আগষ্ট অফিস সহায়ক আব্দুস সামাদকে মারপিট করেন হিসাব রক্ষক তপন কুমার মন্ডল। এ ঘটনায় আব্দুস সামাদ চারদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর গত ১৭ সেপ্টেম্বর শিক্ষা সুপারভাইজার ওয়াহিদুজ্জমানকে পারপিট করেন নুর মোহম্মদ তেজারত।এছাড়া অত্র শিক্ষা অফিসারের বিরুদ্ধে অফিস ফাকি,এমপিও ভুক্তি,বিএড ও টাইম স্কেল এর প্রস্তাব পাঠাতে বড় অংকের ঘুষ গ্রহন মিথ্যা মা সমাবেশের নামে মোটা অংকের সরকারী টাকা লোপাট করার ব্যাপক অভিযোগ রয়েছে।যার বিবরন ইতিপূর্বে যশোরের আঞ্চলিক প্রায় সকল পত্রিকাগুলোয় এবং অনলাইন পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম,শিক্ষাবার্তা ও চমক নিউজে কয়েকবার প্রকাশিত হওয়ায় শিক্ষা প্রশাসনের কর্তা ব্যাক্তিরা এ তদন্তের উদ্দ্যোগ নিয়েছেন বলে শিক্ষক নেতারা জানান।

স/মা