মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়টির আয়োজনে এই বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজী মো: গোলাম মোস্তফা চেয়ারম্যান পঞ্চসার ইউনিয়ন পরিষদ, পঞ্চসার ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মো: আলমগীর খাঁন, সাধারন সম্পাদক মো: আক্তার হোসেন হাওলাদার, বিশিষ্ট শিল্পপতি মো: খাজা বাহাউদ্দিন, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও দাতা সদস্য শেখ মো: মোক্তার হোসেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো: তোফাজ্জল হোসেনসহ আরো অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি হাজী মোহাম্মদ গোলাম কিবরিয়া । ক্রিড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশ গ্রহন করেন । পরে খেলায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
স/রর

