ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্র নিহত

nayem ahmed
নভেম্বর ১৩, ২০১৯ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলার অমরখানা চাওয়াই ব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় সাহিম (৮) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর ) দুপুরে সদর উপজেলার অমরখানা চাওয়াই ব্রীজ নামক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত সাহিম নিহত সাহিম চেকরমারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র এবং ওই এলাকার শহিদুলের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়,সাহিম ও তাঁর কয়েকজন সহপাঠীদের নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে ইউনিয়নের চেকরমারি এলাকায় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক তাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়।

 

স/এন