ঢাকাসোমবার , ১৮ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পঞ্চগড়ে ঢাকা ফেরত আরও ৪ জনের করোনা শনাক্ত

admin
মে ১৮, ২০২০ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ ও আটোয়ারী উপজেলায় নতুন করে ঢাকা ফেরত আরও ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসের আক্রাস্তের সংখ্যা দাড়িয়েছে ২৪ জন।

সোমবার (১৮ মে) রাতে ঢাকা ফেরত নতুন করে আরও ৪ জনের করোনায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মো: ফজলুর রহমান। তবে তারা বাড়িতে আছে সুস্থ্য আছে।

দেবীগঞ্জ ও আটোয়ারী উপজেলা প্রশাসন করোনায় ৪ জনের শনাক্তের নমুনার রিপোর্ট পাওয়ার পরপরই তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে রেখেছে।

পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ জানায়,গত ১২ ও ১৩ মে করোনায় শনাক্ত হওয়া ওই ৪ জন ঢাকা থেকে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে আসলে তাদের হোম কোয়ারন্টাইনে রাখা হয় ।

পরে গত ১৫ ও ১৬ মে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করলে আজ সোমবার রাতে তাদের নমুনার রিপোর্ট পজেটিভ আসে। শনাক্ত হওয়া ২ নারী সহ ৩ জনের বাড়ি দেবীগঞ্জ উপজেলায় এবং ১ জনের বাড়ি আটোয়ারী উপজেলায়।

স/এষ্