পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মানিক হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন ইসলাম (২২) নামে অপর এক আরোহী গুরুত্বর আহত হয়েছেন।
শুক্রবার (১৪ জুন) রাত ৮টায় জেলা সদরের ব্যারিস্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক ওই উপজেলার বাদিয়াগছ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পঞ্চগড় শহরে যাওয়ার সময় ব্যারিস্টার বাজারে রাস্তার মাঝে তাদের মোটরসাইকেলটি বন্ধ হয়ে যায়। এসময় তেঁতুলিয়া থেকে পাথর বোঝাই একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার কবির শিমুল মানিকে মৃত ঘোষণা করেন।এদিকে নয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেলে কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স/এষ্

