পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলা আব্দুল আজিজ (৪৫) নামে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে পঞ্চগড় জেলায় চতুর্থ করোনা রোগী শনাক্ত হয়েছেন।
জানা গেছে, আক্রান্ত রোগী তেতুঁলিয়া উপজেলার নাজিরাগছ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
তেতুঁলিয়ায় প্রথম করোনা আক্রান্ত নারীর বাসার কেয়াররটেকার । ওই নারী রোগীর সংস্পর্শে এসেছে বলে স্বাস্থ্য বিভাগের দাবী।
এ বিষয়ে সিভিল সার্জন ডা.ফজলুর রহমান বলেন, ওই রোগীর মাঝে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় তার নমুনা সংগ্রহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে আজ শনিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। রোগী নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানা যায়।
স/এষ্

