ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পঞ্চগড়ে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

admin
এপ্রিল ১০, ২০২০ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে করতোয়া নদীর পাড় হতে অজ্ঞাত এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের অমরপুর আমতলারাজার পাড়ডাঙ্গা গুচ্ছগ্রাম হতে যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,সদর উপজেলার আমতলা রাজারপাড় ডাঙ্গা নির্জন এলাকার করতোয়া নদীর ধারে এক যুবকের লাশ পড়ে থাকা অবস্থায় দেখতে পায় কয়েকজন। পরে তারা পঞ্চগড় সদর থানা পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জামাল হোসেন জানান, অমরপুর আমতলা রাজারপাড় ডাঙ্গা গুচ্ছগ্রামের (আশ্রয়ন প্রকল্প) করতোয়া নদীর ধারে এক নির্জন এলাকা হতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছি। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছি।

স/এষ্