ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পঞ্চগড়ের লবণ ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা

admin
নভেম্বর ১৯, ২০১৯ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: লবণের ঘাটতি ও মূল্য বৃদ্ধি সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে পঞ্চগড়ের লবণ ব্যবসায়ীদের নিয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

এদিকে,গুজবের কারনে লবণ ঘাটতি ও মূল্য বৃদ্ধি সংক্রান্ত খবর, বিভ্রান্তির তথ্য কেউ যেন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন এবং অফলাইনে বিভ্রান্তি মূলক পোস্ট দিতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে বলেও জানান সংশ্লিষ্টরা।

উক্ত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম ওয়ারেশী, শিল্প সহায়ক কেন্দ্র, বিসিক, পঞ্চগড়-এর উপ-ব্যবস্থাপক মাহামুদুল হাসান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহ-পরিচালক শেখ সাদী, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম,চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হান্নান শেখ,প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ, স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স/এষ্