ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পঞ্চগড়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ১৮, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৌশলা রানী (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল চালক বাসুদেব আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে বোদা পৌরসভার এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৌশলা রানী ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার খলিশাকুড়ি এলাকার ছবিলাল বর্মনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল যোগে বোদা থেকে বাড়ির দিকে ছেলের সাথে যাচ্ছিলেন কৌশলা রানী। উপজেলার এগারো মাইল মোড় এলাকায় পৌছলে একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। পরে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়েই মৃত্যু হয় তার।

বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে যায়।