ঢাকামঙ্গলবার , ৮ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নড়াইলে অস্ত্র মামলায় কোবরা বাবুলকে যাবজ্জীবন কারাদন্ড

admin
মার্চ ৮, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে অস্ত্র মামলায় কোবরা বাবুলকে
যাবজ্জীবন কারাদন্ড

উজ্জ্বল রায়, নড়াইল থেকে : নড়াইলে অস্ত্র মামলায় আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করছে আদালত। মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন সাজাপ্রাপ্ত বাবুল নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের মৃত লালমিয়া বিশ্বাসের ছেলে।

রায়ের সময় আসামী পলাতক ছিলেন। এ মামলায় অপর দুই আসামী মাসুম ওরফে গ্রীল মাসুম ও খন্দকার নাসিম বিল্লাহকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত। মামলার বিবরনে জানাগেছে, ২০১৬ সালের ২৮ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম জানতে পালে ভওয়াখালী তার বাড়িতে অস্ত্র বেচা-কেনা চলছে।

এসময় পুলিশ ওই বাড়িতে হানা দিয়ে আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুল, মাসুম ওরফে গ্রীল মাসুম ও খন্দকার নাসিম বিল্লাহকে গ্রেপ্ততার করে। তাদের তল্লাশী করে বাবুলের কাছ থেকে ৬ রাউন্ডগুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। এছাড়া ঘরের মধ্য থেকে ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে পুলিশ।

স/অ