নড়াইলের পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস চলে গেলেন না ফেরার দেশে
আজম খাঁনঃ নড়াইলের পৌর মেয়র ও বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি …. রাজিউন)।
তিনি গত ১৮ নভেম্বর বুধবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন এবং তাঁর রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে হেলিক্যাপ্টারযোগে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। স্কয়ার হাসপাতালে ১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুর ১২. ২০ মিনিটে ইন্তেকাল করেন।
অনেক চড়াই উৎরাই পার করে তিনি রাজনৈতিকভাবে সফলতা পেয়েছিলেন। তিনি আজীবন শ্রমিকদের বাস স্বার্থে কাজ করে গেছেন। শ্রমিকদের ভালবাসায় তিনি বার বার সিক্ত হয়ে নড়াইলের বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হয়েছিলেন। একইভাবে তিনি বিগত নির্বাচনে নড়াইল পৌর সভার মেয়র নির্বাচিত হয়েছিলেন।
তিনি নড়াইল শহরের ভওয়াখালি গ্রামের ঐতিহ্যবাহী বিশ্বাস পরিবারের সন্তান। অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও কর্ম দক্ষতায় নড়াইলের আলোচিত ও গুরুত্বপূর্ণ রাজনৈতি ব্যাক্তি হিসাবে ক্ষ্যাতি অর্জন করেছিলেন।
স/এষ্

