ঢাকাশনিবার , ৫ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘নৌকার কর্মীরা বোমাবাজি ও সন্ত্রাস শুরু করেছে’ দাবি শামসুর রহমানের

admin
ডিসেম্বর ৫, ২০২০ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচন, নৌকার কর্মীরা বোমাবাজি ও সন্ত্রাস শুরু করেছে , দাবি শামসুর রহমানের

বাঘারপাড়া প্রতিনিধি : আওয়ামীলীগের বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থী দিলু পাটোয়ারীর পর এবার শামসুর রহমানও নৌকার প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথীর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলেছেন।

তার দাবি, উপনির্বাচনে ফাঁকা মাঠে জয় পেতে নৌকার প্রার্থী পুরো উপজেলায় আতঙ্ক সৃষ্টি করতে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে।বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হচ্ছে।

শুক্রবার সকালে প্রেসক্লাব, যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি আরও জানান যে, বৃহস্পতিবার (৩ ডিসম্বের) রাত থেকে বিভিন্ন এলাকায় বোমাবাজি শুরু করেছে। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নির্বাচনী কার্যক্রম শুরুর পর নৌকা প্রতীকের লোকজন ৫ ডিসেম্বরের পর থেকে মাঠ দখলের আলটিমেটাম দিয়েছিল।

তারা ঘোষণা দিয়েছিল ৫ তারিখের পর ভোটের চিত্র বদলে দেবে। যার আলামত ৪ ডিসেম্বর রাত থেকে শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় বোমাবাজি করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে । তিনি আরো অভিযোগ করেন, এর আগে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয় নৌকার প্রার্থীর কর্মীরা তালা লাগিয়ে দিয়েছিল। ধানের শীষের একাধিক অফিসে নৌকার পোস্টার টানিয়ে দেয়।

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। বেশ কয়েকটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করা হয়। এসব অভিযোগ সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে করা হলেও কোনো প্রতিকার জোটেনি। উল্টো ওইসব ঘটনায় বিএনপির নেতাকর্মীদের আটক করা হচ্ছে। এমনকি আওয়ামী লীগ ও তার বিদ্রোহী প্রার্থীরা নিজেরা হামলা-পাল্টা হামলা ঘটালেও মামলা হচ্ছে বিএনপি কর্মী সমর্থকদের নামে।

আতংকজনক এ পরিস্থিতিরর পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেন বিএনপির প্রার্থী শামসুর রহমান।

সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট হলে বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত। এটা জেনেই পরিবেশ অশান্ত করে ভোট ডাকাতির মাধ্যমে নৌকা মার্কার প্রার্থী জয়ী হতে চাইছেন এছাড়া বিএনপি প্রার্থীর জনপ্রিয়তার ঈশ্বার্ণিত হয়ে এবং নৌকার পরাজয় নিশ্চিত জেনে ভিক্টোরিয়া পারভীন সাথী ক্যাডাররা আনারসের কর্মী সমর্থকদের উপর হামলা ও নির্যাতন চালাচ্ছে।

এছাড়া ককটেল মেরে আতঙ্কের সৃষ্টি সহ এবং ধানেরশীষ ও আনারস সমর্থকদের নামে মিথ্যা মামলা দায়ের করছে বক্তব্যে দাবী করেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র আহবায়ক নার্গিস বেগম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ, বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান, আব্দুল হাই মনা সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, স্বতন্ত্র প্রার্থী দিন মোহাম্মদ দুলু পাটোয়ারিও বৃহশপতিবার এক সংবাদ সম্মেলনে নৌকা প্রতিকের প্রার্থীর বিরদ্ধে একই অভিযোগ করেন।

স/এষ্