ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নোয়াখালীতে আকাশ বাহিনীর ভয়ংকর তৎপরতা

admin
অক্টোবর ১৯, ২০২০ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীতে আকাশ বাহিনীর ভয়ংকর তৎপরতা

আবদুর রউফ মিয়া : দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী নারী নির্যাতন ও বহু অপকর্মের হোতা নোয়াখালীর দেলোয়ার বাহিনীর প্রধান গ্রেফতার হওয়ার পর তাদের অন্যতম সহযোগী সোনাইমুড়ির আকাশ বাহিনীর তথ্য ফাঁস হয়।

এ দুর্ধর্ষ আকাশ বাহিনীর ডজন খানেক সদস্য বেগমগঞ্জ ও সোনাইমুড়িতে এমন কোন অপকর্ম নেই, যেগুলোর সাথে তারা জড়িত না। আকাশ বাহিনীর প্রধান, আকাশ খান বাবলু (৩০) সমগ্র নোয়াখালী এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, জবরদখল, নারী নির্যাতন, মাদক ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে।

এরই মাঝে আকাশ খান ও তার অন্যতম সহযোগী ওমর ফারুক (৩০), আবদুল আহাদ (৩০), ওমর ফারুক-২ (৩৫), মোঃ বোরহান (২৪) এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। এলাকাবাসিদের অভিযোগ, এদের বাধা দেবার কেউ নেই।

অনুসন্ধানে জানা যায়, আকাশ খান ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা নিয়ে গেলে পুলিশ তা গ্রহণ করতে চায় না। একটু কিছুতেই মানুষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও জবর দখলই যেন এদের কাজ। এদের অত্যাচার সইতে না পেরে গ্রাম থেকে পালিয়ে বেড়াচ্ছে হতভাগ্য এক প্রবাসী দেলোয়ার হোসেন।

গত ০৫/০৯/২০২০ইং তারিখে চাঁদা দাবী, বাগানের গাছ কেটে নেওয়া, প্রবাসীর স্ত্রীকে একা পেয়ে বেদম প্রহার ও নির্যাতন ইত্যাদি ভয়ংকর অপরাধের অভিযোগে এই দুর্বৃত্ত চক্রের হোতা আকাশ বাহিনীর প্রধান আকাশ ও আহাদকে সোনাইমুড়ি থানা আটক করে।

কিন্তু তারা এতোই প্রভাবশালী যে, আটক করার কয়েক ঘন্টার মধ্যে তারা ছাড়া পায়। এ বাহিনী এতোই ভয়ংকর যে তারা সম্প্রতি স্থানীয় বয়োবৃদ্ধ ইব্রাহিম মিয়ার বাড়ির বিশাল একটি অংশ দখল করে নেয়। এ সময় তারা বৃদ্ধ ইব্রাহিম মিয়াকে নৃশংসভাবে প্রহার করে।

এ দৃশ্য প্রকাশ্যে গ্রামবাসী দেখলেও আকাশ বাহিনীর ভয়ে কেউ বাঁচাতে যায় নি। বিস্ময়কর হলেও সত্য যে, ইব্রাহিম মিয়া যেন কোন আইনের আশ্রয় নিতে না পারেন এ কারণে তারা একের পর এক ইব্রাহিম ও তার পরিবারের বিরুদ্ধে কাল্পনিক, মিথ্যা ও অসত্য অভিযোগ বিভিন্ন স্থানে দিয়ে চলেছে।

নোয়াখালী থেকে সুদূর সিলেটেও একটি গায়েবী মামলা নং ৬৭/২০ দায়ের হয়েছে। মামলার আইও এস.আই রাজিব পাল বলেন, সেই ৭৫ বছরের বৃদ্ধ ইব্রাহিম মিয়া ও তার কনিষ্ঠ কন্যা রানুকেও আসামী করা হয়েছে। এ ঘটনা জানার পর এলাকায় বিস্ময় সৃষ্টি হয়েছে।

স/এষ্