ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নোকিয়ার সাপ এলো এবার ম্যাসেঞ্জারে

admin
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

নোকিয়ার স্নেক গেমটার কথা সবারই মনে আছে। একটা সময় এই গেমটার পিছনে ঘণ্টার ঘন্টা কেটে যেত অনেকের। কিন্তু হালফিল সময়ে স্মার্টফোন চলে আসায় পুরনো নোকিয়া ফোনের সঙ্গে হারিয়ে যেতে বসেছিল এই গেমটিও।

এবার তা ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে ফেসবুক। এখন থেকে যে কেউ ফেসবুক ম্যাসেঞ্জারেও খেলতে পারবেন নোকিয়ার এই জনপ্রিয় স্নেক গেম। স্পেনের বার্সেলোনায় চলা ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’-এ ফেসবুকম্যাসেঞ্জারে’আইকনিক’ গেমটি আত্মপ্রকাশ করেছেনোকিয়ার ব্র্যান্ড নাম ব্যবহারের স্বত্ব পাওয়া সংস্থা এইচএমডি গ্লোবাল।

প্রযুক্তি পণ্যের এই উৎসবে নোকিয়া ৩৩১০ ফোনটি আবারও বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা করে এইচএমডি গ্লোবাল। তুমুল জনপ্রিয় ওই ফিচার ফোনটিতে ১৭ বছর আগে জুড়ে দেওয়া সকল ফিচারই থাকছে।

এখন দেখার অপেক্ষা মোবাইল ফোনের পাশপাশি কবে থেকে ফেসবুক ম্যাসেঞ্জারেএই গেমটি খেলতে পারবেন ইউজাররা।

স/শা