ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনা-ময়মনসিংহ হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় আহত-৩

চমক নিউজ, ময়মানসিংহ
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনা-ময়মনসিংহ হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় আহত-৩

ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব- নেত্রকোনা-ময়মনসিংহ হাইওয়ে সড়কের শ্যামগঞ্জ এলাকায় সিএনজি, মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে শ্যামগঞ্জ হাইওয়ের জমজম তেলের পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মোটরসাইকেল চালক মোঃ আবুল কালাম (বগীরপাড়া, তারাকান্দা, ময়মনসিংহ), আলী হোসেন (পিতা: আব্দুল আলী, গ্রাম: জিগাতলা, কমলাকান্দা, নেত্রকোনা) এবং মোছাঃ জুলফা (পিতা: আলী হোসেন, গ্রাম: জিগাতলা, কমলাকান্দা, নেত্রকোনা)। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ নান্নু খান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় হেফাজতে নিয়েছে।