নেত্রকোনা জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্র্যাট কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে ২৬ এপ্রিল নেত্রকোনা সার্কিট হাউজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, নেত্রকোনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি হাজী আব্দুল ওয়াহেদ প্রমূখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসন, জেলা পুলিশ কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনসহ আরও বিভিন্ন লোকজন।
স/বি

