ঢাকামঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে সৈয়দ বজলুর রশিদ পূণরায় নির্বাচিত

চমক নিউজ, ময়মানসিংহ
অক্টোবর ১৮, ২০২২ ২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে সৈয়দ বজলুর রশিদ পূণরায় নির্বাচিত

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে ০৪ নং ওয়ার্ডে (সদর উপজেলা) সদস্য পদে সৈয়দ বজলুর রশিদ @ বজলু পূণরায় নির্বাচিত হয়েছেন। তিঁনি টিউবওয়েল প্রতীক নিয়ে ৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুম হাসান জামাল ঘুড়ি প্রতীক নিয়ে ৭৪ ভোট পেয়েছেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর রিটার্নিং কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ ১৭ অক্টোবর বিকালে তাঁর সম্মেলন কক্ষে বিজয়ীর হাতে নির্বাচনী ফলাফলের কপি প্রদান করেন এবং অভিনন্দন জানান।

এ প্রসঙ্গে সৈয়দ বজলুর রশিদ @ বজলু জানান, এ বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং জনগণের বিজয়। তিঁনি অতীতেও জনগণের কল্যাণে কাজ করেছেন। এবারও জনগণের জন্য কাজ করবেন।

S/B