ঢাকামঙ্গলবার , ৯ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনায় ৮ম শ্রেণির শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু 

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ৯, ২০২২ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় ৮ম শ্রেণির শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু 

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনায় রাহুল বাসফোর (১৪) নামে এক শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। মডেল থানা ও পরিবার সূত্রে জানা যায়, কুরপাড় খালপাড় এলাকার বাসিন্দা ও পুলিশ লাইন্স, নেত্রকোনার বাবুর্চি নসিব বাসফোর এর ছেলে রাহুল বাসফোর।
সে শহরের দত্ত স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। প্রাইভেট শেষে সহপাঠীদের নিয়ে বাসায় ফেরার পথে সোমবার ১১ টার দিকে মোক্তারপাড়াস্থ ডিসি বাংলোর সামনে পুকুরে গোসল করতে নামে রাহুল বাসফোর। সহপাঠীরা হঠাৎ রাহুল বাসফোরকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে থাকে।
পরে মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা খোজাখুঁজি করে পুকুরের পানির নিচ থেকে রাহুল বাসফোরকে উদ্ধার করে দ্রুত আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোনায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মডেল থানার ওসি, খন্দকার শাকের আহমেদ জানান, রাহুল বাসফোর এর মৃত্যুতে কারো কোন অভিযোগ না থাকায় মৃতকের পিতা নসিব বাসফোর এর আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।  রাহুল বাসফোরের অকাল মৃত্যুতে পরিবার, বন্ধু মহল, এলাকায় ও দত্ত স্কুলে শোকের ছায়া বইছে।
স/বি