নেত্রকোনায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার-১
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, নবাগত পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ’র দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর ফাঁড়ি এবং মডেল থানার পুলিশ যৌথ অভিযানে পৌর শহরের মালনী রোড অগ্রণী ব্যাংক মোড় হইতে সোমবার ভোর সোয়া ৪ টার দিকে আসামী মোঃ রিপন মিয়াকে (৩৭) সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
জেলার আটপাড়া উপজেলার নুনেশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের তাহের মিয়ার ছেলে আসামী রিপন মিয়া। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স/বি

