নেত্রকোনায় ব্যাটালিয়ন-৩১ (বিজিবি) এর ইফতার মাহফিল
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার ব্যাটালিয়ন-৩১ (বিজিবি) কর্তৃক ২৮ এপ্রিল শহরের পারলাস্থ বিজিবি কার্যালয়ে সিও লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া’র সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, বিশেষ অতিথি-সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক-কাজি মোঃ আবদুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক-বাবু প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র-বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- ঈমাম, জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ, নেত্রকোনা ব্যাটালিয়ন-৩১ (বিজিবি) এর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ আরও অনেকেই।

