ঢাকাশনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধা টাইগার সিদ্দিক এঁর স্মরণ সভা পালিত 

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ১৭, ২০২২ ২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধা টাইগার সিদ্দিক এঁর স্মরণ সভা পালিত 

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি– মহান স্বাধীনতা যুদ্ধে সর্বাধিক যুদ্ধ পরিচালনাকারী বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ এঁর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নেত্রকোনা সদরে বীর মুক্তিযোদ্ধার নিজ বাড়ি- নাড়িয়াপাড়া ফয়জুল উলুম মাদ্রাসায় তাঁর স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে দোয়া মাহফিল, সকাল ১০ টায় তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সাহিত্য গবেষক আলী আহম্মদ আইয়ুব এঁর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অধ্যাপক ননীগোপাল সরকার, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলাীগ নেতা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, হাওরবন্ধু মোঃ ইকবাল হোসেন, ভালোবাসার কবি খ্যাত তানভীর জাহান চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ ছিলেন অসীম সাহসী একজন ব্যক্তি, মুক্তিযুদ্ধকালীন সময় তিঁনি টাইগার কোম্পানির কমান্ডার ছিলেন, তিঁনি জেলায় সর্বাধিক সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন।

বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক দীর্ঘদিন ইউপি চেয়ারম্যান ছিলেন, সে সময় তিঁনি অন্যায়ের সাথে মাথা নত করেননি। তাঁর পরিবার নেত্রকোনা জেলার সর্ববৃহৎ মুক্তিযোদ্ধা পরিবার। তিঁনি টাইগার সিদ্দিক নামে ব্যাপক পরিচিত ছিলেন।

স/বি