ঢাকাবুধবার , ৩১ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনায় বিসিআইসি সার ডিলারদের সাথে ডিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ৩১, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় বিসিআইসি সার ডিলারদের সাথে ডিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ’র সভাপতিত্বে বুধবার দুপুরে বিসিআইসি সার ডিলারদের সাথে মতিবিনিময় সভা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বিগত বছরের ন্যায় প্রতি মাসের শুরুতেই নিয়মিত ডিলার ভিত্তিক সারের বরাদ্দ প্রদান করা হচ্ছে। কোন অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য ডিলারদের সজাগ থাকার আহবান জানান জেলা প্রশাসক। তিঁনি আরও জানান, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কঠোরভাবে সার উত্তোলন, বিতরণ ও বিক্রয় মনিটরিং করা হচ্ছে। কেউ অসাধু উপায়ে মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে অবৈধ মজুদ ও অনিয়ম করে কৃষককে আতংকগ্রস্ত করে ফসল উৎপাদনে ব্যাহত এবং সরকারকে বিব্রত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিঁনি আরও বলেন, মূল্যতালিকা অনুযায়ী সার বিক্রয়, কৃষককে ক্যাশ মেমো প্রদান ও ক্রেতাদের তথ্য সংগ্রহের মাধ্যমে ব্যবসা পরিচালনা করার জন্য সকল ডিলারদের নির্দেশনা প্রদান করেন।

সভায় উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলার সকল উপজেলা থেকে আগত সারের ডিলারগণ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

স/বি