নেত্রকোনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন পালিত
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শুরু হয় আজ। এ উপলক্ষে রবিবার দুপুর ১২ টার দিকে বর্ণাঢ্য র্যালি নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব অঞ্জনা খান মজলিশ। এছাড়াও উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য মিজ হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, জেলা মৎস্য অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, নেত্রকোনা সদর এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ মৎস্য ব্যবসায়ীগণ।
স/বি

